ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন । বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদালতের বিচারক মো. কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলসহ চারজন এই মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়।


বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা চার মামলায় আজ আদালতে আসামি আবু সাঈদকে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ চারজন নেত্রকোনার আদালতে পৃথক চারটি মামলা করেন। পরে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন।


মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

ads
ads
ads

Our Facebook Page

↑